ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা

রিয়াদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন স্থানে সতর্কতা জারি

muktabangla
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক::

সকালে পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করে ‘অল ক্লিয়ার’ বার্তা দেওয়ার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশের এলাকায় সম্ভাব্য বিপদের সতর্কবার্তা জারি করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের ভিডিও ও ছবিতে রিয়াদ বিমানবন্দর এলাকার ওপর বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ছবিতে বিমানবন্দরের সড়ক, প্রধান টার্মিনাল ভবনসহ বিভিন্ন স্থাপনা ধোঁয়ায় আচ্ছাদিত অবস্থায় দেখা গেছে।

ধোঁয়ার উৎস সম্পর্কে সৌদি সরকারের মিডিয়া অফিসের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলেও কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সৌদি সিভিল ডিফেন্স শনিবার ভোরে রিয়াদ ও রাজধানীর পূর্বে অবস্থিত আল-খারজ শহরের বাসিন্দাদের মোবাইল ফোনে সম্ভাব্য বিপদের সতর্কবার্তা পাঠায়। পরে সকালে সেই সতর্কতা প্রত্যাহার করে ‘অল ক্লিয়ার’ ঘোষণা করা হয়। রিয়াদের ওলায়া এলাকায় অবস্থানরত রয়টার্সের এক সাংবাদিক জানান, সতর্কতা প্রত্যাহারের আগে তিনি বিস্ফোরণের মতো শব্দ শুনেছেন।

চলতি বছর রিয়াদে এর আগে কয়েক দফা সতর্কতা জারি হয়েছিল। তবে হুথিদের সঙ্গে উত্তেজনা জুলাইয়ে নতুন করে বাড়ার পর এটিই ছিল রাজধানী এলাকায় প্রথম এ ধরনের সতর্কবার্তা।

ইয়েমেনের হুথি গোষ্ঠী জুলাইয়ে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর থেকে দেশটির দিকে হামলা চালিয়ে আসছে। তাদের হামলার লক্ষ্য হিসেবে লোহিত সাগরে সৌদি জাহগুলোর জ্বালানি রপ্তানির বিকল্প গুরুত্বপূর্ণ পথ লোহিত সাগরকেও ঝুঁকির মধ্যে ফেলেছে। একই সময়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচাজগুলোর কথাও উল্লেখ করা হয়েছে।

এই হামলা উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রপ্তানির বিকল্প গুরুত্বপূর্ণ পথ লোহিত সাগরকেও ঝুঁকির মধ্যে ফেলেছে। একই সময়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবরুদ্ধ থাকায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

শুক্রবার হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ইয়েমেনের রাজধানী সানায় ‘অপরাধমূলক তৎপরতা’ ব্যর্থ করার দাবি করেন। এর জন্য সৌদি আরবকে দায়ী করে তিনি পালতে সৌদি বিমানবাহিনী তাদের লক্ষ্য করে শত শত বিমান হামলা চালিয়েছে।

অন্যদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার সৌদি আরবের ওপর হুথিদের চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পরিষদ বলেছে, এসব হামলায় বেসামরিক ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নারী ও শিশুসহ বেসামরিক মানুষ আহত হয়েছেন।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।