প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ৪:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
কমলাপুরে ট্রেনে আগুন, পুড়লো বগি

নিজস্ব প্রতিবেদক::
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে একটি বগি পুড়ে গেছে। স্টেশনে দাঁড়িয়ে থাকা ঐ যাত্রীবাহী ট্রেনের একটি কোচে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগা ট্রেনটির নামও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও পরে জানা যায় ট্রেনটির নাম হাওর এক্সপ্রেস।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি কোচে হঠাৎ আগুন ধরে যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে কোচটি দাউদাউ করে জ্বলতে থাকে। এ সময় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।আগুন পাশের কোচে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলে স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দুর্বৃত্তদের মাধ্যমে আগুন লাগানোর আশঙ্কার কথা জানিয়েছেন। তবে এ বিষয়ে ফায়ার সার্ভিস বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি
প্রকাশনায় ৩৬ বছর
সম্পাদক ও প্রকাশক :
আরিফ হোসেন নিশির
ব্যবস্থাপনা সম্পাদক :
ডি এস মাহফুজা হোসেন মিতা
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে প্রকাশকের পক্ষে ঐশ্বয্য হোসেন জয় কর্তৃক প্রকাশিত। একই সাথে
প্রকাশকের পক্ষে টোকিও প্রিন্টিং প্রেস
মিরপুর ১ , ঢাকা-১২১৬ থেকে মুদ্রিত।
ফোন : +৮৮০১৭১১৫৪০৫২৬, +৮৮০১৬১১৫৪০৫২৬
Email:muktabangla1990@gmail.com
web:www.muktabangla.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬