মিহিরুজ্জামান সাতক্ষীরা প্রতিবেদক ::
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন,সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামের মৃত শুকুর আলী মন্ডলের ছেলে মো.বদরুজ্জামান (৫০)। অপরজন সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের নেবাখালী গ্রামের সৈয়দ আলী গাজীর ছেলে মো.শাহাদাত হোসেন (৫৪)। মো.বদরুজ্জামান ব্রহ্মরাজপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি হিসেবে পরিচিত ও মো.শাহাদাত হোসেন আগরদাড়ী ইউনিয়নের আওয়ামীলীগের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি হিসেবে পরিচিত বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়,সাতক্ষীরা সদর থানার ওসি মো.মাহমুদুর রহমান এর নেতৃত্বে পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

