ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: গাড়ি ভাঙচুর

muktabangla
অক্টোবর ৪, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

রু‌মি হোসেন সজল ::

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িতে হামলার ঘটনা ঘটেছে কুষ্টিয়ায়। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমারখালী উপজেলার ছেঁউড়িয়াস্থ লালন আখবাড়িতে এ ঘটনা ঘটেছে। হামলায় তাদের বহন করা গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরে পুলিশ নাসীরুদ্দীনকে নিরাপদ স্থানে নি‌য়ে যায়।

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলার ঘটনা ঘটেছে। তবে গাড়ি ভাঙচুরের বিষয়টি জানা নেই। তিনি কখন, কেন এসেছেন সেটা জানতাম না। ঘটনার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, সেখানে আরও পুলিশ যাচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাসীরুদ্দীনের সাথে থাকা ভেড়ামারা উপজেলা এনসিপির সদস্য সচিব শোভন আহমেদ বলেন, নাসীরুদ্দীন পাটোয়ারীসহ কয়েকজন মিলে ব্যক্তিগতভাবে লালন আখড়াবাড়িসহ কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। বিকেলে শিলাইদহ ঘুরে সন্ধ্যায় লালন আখড়াবাড়িতে আসেন। সেখানে আখড়াবাড়িতে গান শুনে বের হচ্ছিলেন। এসময় দুজন নারী তার সাথে ছবি তোলার কথা বলেন। ঠিক সেই মূহুর্তে তাকে (নাসীরুদ্দীন) উদ্দেশ্যে করে একজন ডিম ছোড়ে। এর পরপরই আরও ২০ থেকে ২৫জন যুবক এসে উচ্চস্বরে গালাগালি ও বকতে থাকে। একজন বলতে থাকে,‘তুই এখানে কেন আসছিস। এরপর তাকে মারতে উদ্যত হয়। তবে তাকে রক্ষা করতে নেতাকর্মীরা ঘিরে ধরা হয়। তেড়ে আসা ব্যক্তিদের হাতে লাঠিশোটা ছিল। কয়েকজন নেতা আহত হয়েছে। দুই থেকে তিন মিনিটের মধ্যে সব ঘটনা ঘটে যায়। এরপর আখড়া বাড়ির প্রধান ফটকের সামনে থাকা গাড়িতে ইট মেরে গ্লাস ভেঙে দেয় তারা।

এনসিপি কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব সুলতান মারুফ তালহা অভিযোগ করে বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। কয়েকজনকে চিহিৃত করা হয়েছে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী জানান, নাসীরুদ্দীনের ওপর যদি হামলা হয়ে থাকে তবে সেটা অবশ্যই নিন্দনীয়। ছাত্রদল মব কালচারের রাজনীতি বিশ্বাস করে না। হামলার ঘটনার সাথে ছাত্রদল কোনভাবেই জড়িত থাকতে পারে না।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।