সাতক্ষীরা প্রতিবেদক ::
সাতক্ষীরার কালিগঞ্জে ৪ কেজি গাঁজা সহ রাশিদা বেগম (৩৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানের নির্দেশনায় উপ-পরিদর্শক সাব্বির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় বাড়ির একটি পুরোনো ঘর থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার এবং রাশিদা বেগমকে আটক করা হয়। তিনি ওই গ্রামের জোহর আলীর স্ত্রী।
এ ঘটনায় থানার এক উপ-পরিদর্শক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। কালিগঞ্জ থানার ওসি শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশনায় ৩৬ বছর
সম্পাদক ও প্রকাশক :
আরিফ হোসেন নিশির
ব্যবস্থাপনা সম্পাদক :
ডি এস মাহফুজা হোসেন মিতা
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে প্রকাশকের পক্ষে ঐশ্বয্য হোসেন জয় কর্তৃক প্রকাশিত। একই সাথে
প্রকাশকের পক্ষে টোকিও প্রিন্টিং প্রেস
মিরপুর ১ , ঢাকা-১২১৬ থেকে মুদ্রিত।
ফোন : +৮৮০১৭১১৫৪০৫২৬, +৮৮০১৬১১৫৪০৫২৬
Email:muktabangla1990@gmail.com
web:www.muktabangla.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬