ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

বেঙ্গল গ্রুপের জসিম উদ্দিনের সাম্রাজ্যে ধস!!

muktabangla
নভেম্বর ১২, ২০২৬ ৩:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

তাছমিনা খন্দকার::
স্বনামধন্য ব্যবসায়ী থেকে পলাতক: বেঙ্গল গ্রুপের জসিম উদ্দিনের সাম্রাজ্যে ধস!!

১। মো. জসিম উদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ছাতলপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

২। তিনি দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই (FBCCI)-এর সাবেক সভাপতি।

৩। তাঁর স্ত্রীর নাম মিসেস জেসমিন আক্তার ।তিনি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের একজন স্পন্সর ডিরেক্টর।

২০২১ সালে শেখ হাসিনার যুক্তরাজ্য ও ফ্রান্স সফরসঙ্গী FBCCI-এর ২৯ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলে ছিলেন বেঙ্গল গ্রুপের পরিচালক জেসমিন আক্তার। প্রশ্ন হলো, এই সফরে তাঁর বিমানভাড়া, হোটেল ও অন্যান্য ব্যয় কে বহন করেছিল? সরকারি অর্থ ব্যয় হয়ে থাকলে তার হিসাব জনগণের সামনে প্রকাশ করা উচিত।

৪। তাঁর একমাত্র ছেলে তাসিন জাসিম এবং একমাত্র মেয়ে তাফিয়া জাসিম উচ্চশিক্ষা সম্পন্ন করে বেঙ্গল গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান ও পারিবারিক ব্যবসা পরিচালনার দায়িত্বে যুক্ত রয়েছেন।

৫। তিনি মূলত প্লাস্টিক পণ্য উৎপাদন, তৈরি পোশাক, আরটিভি মিডিয়া নেটওয়ার্ক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পাশাপাশি বেঙ্গল মেগা সিটি আবাসন প্রকল্প ও পাঁচতারকা হোটেলের মতো বড় বড় খাতের ব্যবসার সাথে জড়িত এবং তিনি বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের একজন ডিরেক্টর ছিলেন।

৬। তিনি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান এবং অন্য প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মালিক তাঁর বড় ভাই মোরশেদ আলম।

৭। political প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের আমলে মূলত আইএফআইসি ব্যাংক (IFIC Bank) ও রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক (Sonali Bank) সহ একাধিক বাণিজ্যিক ব্যাংক থেকে বিপুল অংকের ঋণ সুবিধা নেওয়া হয়েছে।

৮। তাঁর পারিবারিক শিল্পগোষ্ঠী বেঙ্গল গ্রুপের নামে বিভিন্ন ব্যাংকে প্রায় ১ হাজার ৫৬০ কোটি টাকার পাহাড়সম খেলাপি ঋণের দায় সৃষ্টি হয়েছে যার একটি বড় অংশই নিয়মবহির্ভূত সুবিধা হিসেবে রাজনৈতিক প্রভাবে ছাড়
করানো হয়েছিল।

৯। মো. জসিম উদ্দিন নিজের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক থেকে কোনো ঋণ না নিয়ে আইএফআইসি IFIC ব্যাংক থেকে বিশাল লোন নেন এবং বিনিময়ে আইএফআইসি IFIC ব্যাংকের মালিকদের নিজের ব্যাংক থেকে লোন দেন।এটা ছিল মুলত দুই পক্ষের জালিয়াতির সমঝোতা চুক্তি!!

১০। এছাড়া ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তহবিল ব্যবহার করে বেআইনিভাবে জমি ক্রয়ের নামে প্রায় ২৮ কোটি ৬০ লাখ টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে মো. জসিম উদ্দিন ও তাঁর ভাই মোরশেদ আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) সুনির্দিষ্ট মামলা দায়ের করেছে।

১১। তাঁরা মূলত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নোয়াখালী আঞ্চলিক অফিসের জন্য জমি ও ফ্লোরস্পেস কেনার কথা বলে গ্রাহকদের টাকা আত্মসাৎ করেছেন।

১২। যেখানে জমিটির আসল বাজারমূল্য ছিল ৩ কোটি ৭৯ লাখ টাকা, সেখানে তাঁরা জাল কাগজপত্রের মাধ্যমে সেটির দাম ৬ কোটি ৬৫ লাখ টাকা দেখিয়েছেন এবং এই বাড়তি ২ কোটি ৮৬ লাখ টাকা সরাসরি নিজেদের পকেটে ঢুকিয়েছেন।

১৩। শুধু ঋণ জালিয়াতিই নয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেঙ্গল মেগা সিটি আবাসন প্রকল্প এবং পাঁচতারকা হোটেল ব্যবসার জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলের মূল্যবান জমি নামমাত্র মূল্যে বা জবরদস্তিমূলকভাবে দখলের অভিযোগও তাঁদের বিরুদ্ধে রয়েছে।

১৪। তাঁদের বড় বড় ভবনগুলোর মধ্যে শুধুমাত্র ঢাকার তেজগাঁও লিংক রোডের ২৬ তলা বিশিষ্ট ‘সুইস টাওয়ার’ (নির্মাণাধীন পাঁচতারকা হোটেল) ভবনটি ঋণের দায়ে পূবালী ব্যাংকের কাছে ৮০০ কোটি টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে; তবে গুলশানের ‘বেঙ্গল সেন্টার’ অফিস এবং নোয়াখালীর ‘মোরশেদ আলম কমপ্লেক্স’ এখনও তাঁদের নিজেদেরই মালিকানায় রয়েছে।

১৫। এছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘আরটিভি’ (RTV)-এর মালিকানাও তাঁদের হাতে রয়েছে—যেখানে মো. জসিম উদ্দিন নিজে চ্যানেলটির ভাইস চেয়ারম্যান এবং তাঁর বড় ভাই মোরশেদ আলম (চেয়ারম্যান) বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে আছেন।

১৬। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওয়ান ব্যাংক লিমিটেডের করা ১১৫ কোটি টাকা ঋণ ডিফল্ট এবং আত্মসাতের মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালত মো. জসিম উদ্দিন ও তাঁর স্ত্রী জেসমিন আক্তারের ব্যাংক হিসাবের সমস্ত টাকা (ফান্ড) অবরুদ্ধ বা ফ্রিজ করার পাশাপাশি তাঁদের গ্রেপ্তারের চূড়ান্ত নির্দেশ দিয়েছেন।

১৭। ঢাকার গুলশান-১ নম্বরের ৭৫ গুলশান এভিনিউতে ২০০৭ সালে নির্মাণ হয়েছে বহুতল বাণিজ্যিক ভবন ‘বেঙ্গল হাউস’ ।

১৮। এই বেঙ্গল বিল্ডিংকে দেখিয়ে ,আমানত হিসাবে রেখে নানান ব্যাংক থেকে হাজার কোটি টাকা লোন নিয়েছে,কিন্তু টাকা আর পরিশোধ করেনি!! বিদেশে পাচার করেছে !!

১৮। আসলে নিষিদ্ধ আওয়ামীলীগের শুধু শেখ হাসিনা ও তার মন্ত্রীরাই চুরি করেনি ,বরং আওয়ামীলীগের ব্যবসায়ীরাও মহা লুটপাটের সাথে জড়িত ছিল!!
** সোশ‌্যাল মি‌ডিয়া‌ থে‌কে সংগৃহীত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।