ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় দিন ব্যাপী অন্নকূট মহোৎসব

muktabangla
নভেম্বর ১৩, ২০২৬ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিবেদকঃ
সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) শহরের পুরাতন সাতক্ষীরা শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর ইসকন মন্দিরে দিন ব্যাপী এ আয়োজনে হাজারো ভক্তের সমাগম ঘটে। সকালে হরিনাম সংকীর্তন ও ভজনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শ্রীমদ্ভাগবত পাঠ,ধর্মীয় আলোচনা,পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে সমবেত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। নারী-পুরুষ, শিশু-কিশোর সহ বিভিন্ন বয়সী ভক্তরা সারিবদ্ধ ভাবে প্রসাদ গ্রহণ করেন। অন্নকূট মহোৎসবে ভগবান শ্রী কৃষ্ণের উদ্দেশে নানা ধরনের নিরামিষ খাবার, ফলমূল ও মিষ্টান্ন ভোগ হিসেবে নিবেদন করা হয়। বৈষ্ণবীয় বিশ্বাস অনুযায়ী, শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত ধারণের লীলাকে স্মরণ করে এ পূজা ও উৎসব পালন করা হয়। প্রচলিত ধর্মীয় বর্ণনা অনুসারে, প্রবল বৃষ্টির হাত থেকে বৃন্দাবনবাসী ও গবাদিপশুকে রক্ষায় শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন। সেই স্মরণে ভক্তরা নানা পদ রান্না করে ভোগ নিবেদন করেন এবং পরে তা মহাপ্রসাদ হিসেবে বিতরণ করেন। মন্দিরের অধ্যক্ষ পরম পুরুষ কৃষ্ণদাস ব্রহ্মচারীর সার্বিক দিক নির্দেশনায় উৎসবের আয়োজন সম্পন্ন হয়। আয়োজন সফল করতে মন্দিরের ভক্তরা পূজার প্রস্তুতি, ভোগ রান্না, অতিথি সেবা, প্রসাদ বিতরণ ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। এ সময় জেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশা পাশি ভক্তদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয় অন্নকূট মহোৎসব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।