
ঢাকার নিউমার্কেট এলাকায় খুন হওয়া খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন হত্যা মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও জনসংযোগ) মোহাম্মদ আক্তার হোসেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, টিটন হত্যা মামলার তদন্তে সুইডেন আসলামের নাম উঠে এসেছে। এ কারণে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আক্তার হোসেন বলেন, এ ঘটনায় আসলামের সংশ্লিষ্টতা কতটুকু, তা তদন্তের পর জানা যাবে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে হাজির করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হবে।
সোমবার ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার চ্রেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
চলতি বছরের ২৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আরেক তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন।
প্রকাশনায় ৩৬ বছর
সম্পাদক ও প্রকাশক :
আরিফ হোসেন নিশির
ব্যবস্থাপনা সম্পাদক :
ডি এস মাহফুজা হোসেন মিতা
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে প্রকাশকের পক্ষে ঐশ্বয্য হোসেন জয় কর্তৃক প্রকাশিত। একই সাথে
প্রকাশকের পক্ষে টোকিও প্রিন্টিং প্রেস
মিরপুর ১ , ঢাকা-১২১৬ থেকে মুদ্রিত।
ফোন : +৮৮০১৭১১৫৪০৫২৬, +৮৮০১৬১১৫৪০৫২৬
Email:muktabangla1990@gmail.com
web:www.muktabangla.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬