
নিজস্ব প্রতিবেদক ::
চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজিচালিত অটোরিকশায় এসে এলোপাতাড়ি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার পর ধাওয়া করে একজনকে আটক করেছেন স্থানীয় লোকজন।
সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার সুয়াবিল চুরখাঁহাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাতে কয়েকজন দুর্বৃত্ত সিএনজিচালিত অটোরিকশাযোগে চুরখাঁহাট এলাকায় এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে সেখানে থাকা তিন পথচারী গুলিবিদ্ধ হন। গুলির শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে সুয়াবিল ইউনিয়নের বৈদ্যরহাট এলাকা থেকে একজনকে আটক করেন। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির পরিচয় জানা যায়নি। এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে গুলি চালানো হয়েছে, তা-ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে
প্রকাশনায় ৩৬ বছর
সম্পাদক ও প্রকাশক :
আরিফ হোসেন নিশির
ব্যবস্থাপনা সম্পাদক :
ডি এস মাহফুজা হোসেন মিতা
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে প্রকাশকের পক্ষে ঐশ্বয্য হোসেন জয় কর্তৃক প্রকাশিত। একই সাথে
প্রকাশকের পক্ষে টোকিও প্রিন্টিং প্রেস
মিরপুর ১ , ঢাকা-১২১৬ থেকে মুদ্রিত।
ফোন : +৮৮০১৭১১৫৪০৫২৬, +৮৮০১৬১১৫৪০৫২৬
Email:muktabangla1990@gmail.com
web:www.muktabangla.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬