ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী

muktabangla
নভেম্বর ২৪, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক ::

দেশের সামরিক ইতিহাসে প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমানবাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ মহড়াকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা, পেশাদারিত্ব ও প্রস্তুতির আন্তর্জাতিক পরিচিতি তুলে ধরার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের সমন্বয়ে আয়োজিত যৌথ মহড়ার সাক্ষী হতে পেরে তিনি ব্যক্তিগতভাবে গর্বিত।

তিনি বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।’

তারেক রহমান বলেন, এ মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী পরিকল্পনা। একই সঙ্গে এটি সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। তিন বাহিনীর বিশেষায়িত সদস্যদের একসঙ্গে অংশগ্রহণ দেশের সামরিক সক্ষমতা বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

প্রধানমন্ত্রী আরও বলেন, এ ধরনের যৌথ অনুশীলনের মাধ্যমে সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও কার্যকর সক্ষমতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতিও বাড়বে।

তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটের এই সমন্বিত মহড়াকে দেশের প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়ন এবং আন্তবাহিনী সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।