ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

রায়েরবাজারে এজেআর কু‌রিয়া‌রের গাড়িতে বিস্ফোরণ–আগুন : বারবার হামলার অভিযোগ

muktabangla
নভেম্বর ৬, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক ::

রাজধানীর রায়েরবাজারে কৃষি মার্কেটের সামনে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক আহত হয়েছেন। গাড়িতে থাকা মালপত্র ও নথি পুড়ে গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এজেআর কুরিয়ার সার্ভিসের কর্মীদের ভাষ্য, বেড়িবাঁধ সড়ক দিয়ে হাজারীবাগের দিকে যাওয়ার সময় ১০ থেকে ১২টি মোটরসাইকেলে একদল ব্যক্তি এসে কাভার্ড ভ্যানটিতে হামলা চালান। প্রথমে তাঁরা গাড়িটি ভাঙচুর করেন। পরে গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করলে আগুন ধরে যায়।

প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক (এজিএম) জয়ন্ত চৌধুরী বলেন, কাভার্ড ভ্যানে বিভিন্ন ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং সাধারণ গ্রাহকদের পার্সেল ছিল। আগুনে এসব মালামাল ও নথি পুড়ে গেছে। প্রতিষ্ঠানটিতে ধারাবাহিকভাবে হামলা, ভাঙচুর করা হচ্ছে। তাঁরা নিরাপত্তা চান।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছেন তাঁরা।

এর আগে রাজধানীতে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গাড়িতে একাধিক হামলার ঘটনা ঘটেছে। গত ২০ অক্টোবর হাজারীবাগ কলেজসংলগ্ন প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়। হামলাকারীরা কার্যালয়ের সিসিটিভি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের যন্ত্র খুলে নিয়ে যায়। কয়েকটি ল্যাপটপ ও ৩১ লাখ টাকার পণ্য লুটের অভিযোগ করে প্রতিষ্ঠানটি। এ ঘটনায় করা মামলায় ১১ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

প্রতিষ্ঠানটির অভিযোগ, হামলাকারীরা নিজেদের শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের লোক পরিচয় দিয়ে জমির ভাড়া তাঁকে দেওয়ার জন্য হুমকি দিয়েছিলেন। পরে ২৫ অক্টোবর ভোরে হাজারীবাগের গুদামে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা হয়। একই দিন এক কর্মীকে মারধর করে মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।

এরপর ৩১ অক্টোবর রাতে রাজধানীর তিন এলাকায় এজেআরের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। মেয়র হানিফ উড়ালসড়কের টোল প্লাজার সামনে, মৎস্য ভবন মোড় ও রায়েরবাগে এসব ঘটনা ঘটে। এতে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। মৎস্য ভবন এলাকায় এক চালক গুরুতর আহত হন এবং রায়েরবাগে একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

গত মঙ্গলবার রাতে মিরপুর-১১ নম্বরের চলন্তিকা মোড়ে এজেআরের পল্লবী কার্যালয়ের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রতিষ্ঠানটির এক কর্মী আহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।