ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক

muktabangla
নভেম্বর ২২, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক::

ডিসেম্বর মাস সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ ও বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে পুশ-ইন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক পাচার প্রতিরোধেও বাড়ানো হয়েছে নজরদারি।O

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আজ রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘ডিসেম্বরে কোনো অবৈধ ও বিতর্কিত ব্যক্তি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, পুশ-ইন ও মাদক যেন ঠেকানো যায়, অস্ত্র-বিস্ফোরক যেন না আসে, সেজন্য আমি সীমান্ত এলাকাগুলো পরিদর্শন করছি।’

বিজিবি মহাপরিচালক বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সীমান্ত নিরাপত্তায় স্থানীয়দের সহযোগিতা চেয়ে তিনি বলেন, তাদের কাছে অনেক তথ্য থাকে। কারও যাওয়া-আসা বা সন্দেহজনক কোনো কর্মকাণ্ডের তথ্য পেলে বিজিবিকে জানাতে হবে। এসব তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সকালে বিজিবি মহাপরিচালক কুমিল্লা সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেন। সেখানে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি, নজরদারি ও অপারেশনাল কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে ফেনী ব্যাটালিয়নের অধীন পরশুরাম সীমান্তের বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট ও মজুমদারহাট বর্ডার আউটপোস্ট পরিদর্শন করেন।

দিনের শেষ ভাগে তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ও আখাউড়া বর্ডার আউটপোস্ট পরিদর্শন করেন। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলোর অধিনায়করা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।