নিজস্ব প্রতিবেদক ::
আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানা চত্বরে কাভার্ড ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এর আগে এ ঘটনায় সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়।
জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেলেচত্বরে নজরুল ইসলাম (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।