মিহিরুজ্জামান সাতক্ষীরা প্রতিবেদক ::
সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরি দিয়ে কুপিয়ে নৃশংস ভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি মুহিদ হাসান রণিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক মো.আলমগীর হোসেনের সাত দিনের রিমান্ড
আবেদনের শুনানী শেষে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মডল এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া মুহিদ হাসান বণি (২০) সাতক্ষীরা শহর তলীর ইটাগাছার ফিরোজ উদ্দিনের ছেলে।
মামলার তদন্তকাারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান.কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় পুলিশ শনিবার ভোরে নিজ বাড়ি থেকে মুহিদ হাসান রণিকে গ্রেপ্তার করে। পরের দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়। বুধবার উভয় পক্ষের শুনানী শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের আদেশ হাতে পাওয়ার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড.অজয় কুমার সরকার। রাষ্ট্রপক্ষে শুনানীতে অংশ নেন সিএস আই মাজাহারুল ইসলাম।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের সংবর্ধনায় একটি অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান স্থলের সন্নিকটে সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধের জেরে নাহিদ সহ কয়েক জন তাকে মারপিট শুরু করলে তাকে বাঁচাতে যেয়ে নাহিদের ছুরিকাঘাতে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি ফলপ্রত্যাশী জাকারিয়া মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদি হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা সাত জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামী নাহিদ হাসান, তার সহযোগী অমিত হাসান শিপনকে সঙ্গলবার ভোরে কালিগঞ্জের শুইলপুর থেকে গ্রেপ্তার করা হয়।