মৃৃক্ত বাংলা প্রতিবেদক ::

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আঁকাড়াবাড়ীতে তিনদিন ব্যাপী লালন তিরোধান দিবস উপলক্ষ্যে উৎসব ও গ্রামীণ মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে লালন আঁখড়াবীতে বাউল-ভক্ত, দর্শনার্থীদের ভিড়ে মুখোরিত হয়ে উঠেছে উৎসব প্রাঙ্গন। উৎসবকে শান্তিপুর্ণ, মাদক মুক্ত ও সর্বচ্চ নিরাপত্তা দিতে কুষ্টিয়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সর্বচ্চ কঠোর অবস্থান নিয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে লালন একাডেমী চত্বরে এক প্রেসব্রিফিং জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাংবাদিকদের এ সব কথা বলেন। সাধুদের স্বাভাবিক আচার-অনুষ্ঠানের পাশাপাশি দেশী-বিদেশী অতিথি ও দর্শনার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান উন্মুক্ত থাকবে। বিগত দিনের ন্যায় এবারও তার কোন প্রকার ব্যর্তয় ঘটবে না। সকলের সহযোগীতায় এ তিনদিনের উৎসব সফল হবে বলে আশা করেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমীর সভাপতি মোঃ তৌহিদ বিন হাসান। সর্বচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এস, আর বিসহ ৮৭২ জন নিরাপত্তা কর্মি নিয়োগ করা হয়েছে বলে জানালেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম। শনিবার সন্ধায় তিনদিন ব্যাপী উৎসবের উদ্ধোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রতিবছরের মতো এবারও দেশি-বিদেশি পর্যটক, ভক্ত-অনুরাগী ও সাধু-বাউলদের মিলনে লালন আখড়া চত্বরে সৃষ্টি হয়েছে এক মহামিলন উৎসব। উৎসবের উন্মুক্ত মঞ্চে গান পরিবেশন করবেন খ্যাতিমান লালন সংগীতশিল্পীরা।