গাজীপুর প্রতিনিধি ::

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়।

বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে চেরাগ আলী মার্কেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- লালচান (৬০), নাসিমা (৫০) ও তানিসা (১৬)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এই চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী, লালচানের শরীরের ৯৫ শতাংশ, তানিসার ৮৬ শতাংশ এবং নাসিমার ৮৫ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে লালচান ও নাসিমাকে হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। তানিসার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।