বি‌নোদন প্রতি‌বেদক ::

চিত্র নায়িকা পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। ঢাকার মগবাজার আল বারাকা হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১টার দি‌কে তি‌নি মারা যান।

চল‌চ্চিত্র প‌রিচালক র‌বিউল ইসলাম রাজ তার ‌্যমৃত‌্যু খবর সোশ‌্যাল মি‌ডিয়া‌তে জা‌নি‌য়ে‌ছেন।
নায়িকা পপির মার মৃত্যুতে সমগ্র চলচ্চিত্রে শোকের ছায়া নেমেছে। তার লাশ দাফন করবেন খুলনার গ্রামের বাড়ীতে। ১ম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে, তারপর ২য় জানাজা খুলনায় তার গ্রামের বাড়ীতে হবে।
বিঃদ্রঃ নায়িকা পপির স‌ঙ্গে ছবিতে স্যুটিং চলাকা‌ণে তার মা মরিয়ম বেগম পপির সঙ্গেই থাকতেন। তিনি অত্যন্ত ভদ্র এবং মিশুক টাইপের ছিলেন।