সাতক্ষিরা প্রতিবেদক ::
রোগ বালাই প্রতিরোধী উন্নত জাতের ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং অধিক ফলন অর্জনের কৌশল জানাতে সাতক্ষীরায় মাধবকাটিতে অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের উদ্যোগে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আফজাল হোসেন,বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের কাস্টমার কানেক্ট ম্যানেজার (সিড) চন্দন কুমার মিত্র, সাতক্ষীরা টেরিটরির কাস্টমার কানেক্ট ম্যানেজার কৃষিবিদ আব্দুল বাশির এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা। এ সময় জমি থেকে ধান কেটে ফলন প্রদর্শন করা হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এ জাতের ধান প্রতি বিঘায় প্রায় ২৪ মণ ফলন দিয়েছে। প্রতি বিঘায় বীজের প্রয়োজন হয় প্রায় দুই কেজি। বীজ বপন থেকে ধান কাটা পর্যন্ত সময় লাগে ১১৭ থেকে ১২২ দিন। ধানটি চিকন দানার এবং গাছের উচ্চতা প্রায় ১১০ সেন্টি মিটার। অনুষ্ঠানে অ্যারাইজ ২২৪১ ধানের বৈশিষ্ট্য,চাষাবাদ পদ্ধতি, রোগ বালাই প্রতিরোধ ও ফলন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অ্যারাইজ এজেড ২২৪১ এসসি জাতটি প্রতিকূল পরিবেশে চাষাবাদ ও ভালো ফলনের সম্ভাবনা তৈরি করতে পারে। মাঠ পর্যায়ে কৃষকদের এ জাতের বৈশিষ্ট্য ও চাষ পদ্ধতি সম্পর্কে জানানোই আয়োজনের উদ্দেশ্য।