নিজস্ব প্রতি‌বেদক ::

বিরোধী দলের তোলা দুর্নীতির অভিযোগ(র মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি পদত্যাগের এই সিদ্ধান্তের কথা জানান।ষ

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ‘মনতসামে’র প্রতিবেদন অনুযায়ী, বিরোধী রাজনৈতিক দল ‘ডেমোক্রেটিক পার্টি’ ক্ষমতাসীন ‘মঙ্গোলিয়ান পিপলস পার্টি’র নেতাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও স্বজনপ্রীতির অভিযোগ আনে।

২০২১ সালে দায়িত্ব গ্রহণকারী খুরেলসুক উখনা জানান, সত্য প্রতিষ্ঠার স্বার্থে তিনি দায়িত্ব হস্তান্তর করছেন। এসব অভিযোগকে মানহানিকর আখ্যা দিয়ে তিনি বলেন, তদন্তকারীদের সঙ্গে তিনি পূর্ণ সহযোগিতা করবেন এবং তদন্তের মাধ্যমে নিজের সম্মান ফিরিয়ে আনবেন।

মঙ্গোলিয়ার আইন অনুযায়ী, প্রেসিডেন্টের এই পদত্যাগপত্র চূড়ান্তভাবে গৃহীত হতে দেশটির ১২৬ সদস্যের এককক্ষ বিশিষ্ট সংসদ ‘স্টেট গ্রেট খুরাল’-এর অনুমোদনের প্রয়োজন হবে।