নিজস্ব প্রতিবেদক ::
মিয়ানমার ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনীর ‘জাতিগত নিধন’ অভিযানের মাধ্যমে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে ঐতিহাসিক এক রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বৃহস্পতিবার প্রথমবারের মতো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করার অভিযোগে ওই রায় দিয়েছেন জাতিসংঘের এই শীর্ষ আদালত।
বহুল আলোচিত এই মামলার রায়ে ৯ জন বিচারপতি গণহত্যার রায়ের পক্ষে একমত হয়েছেন এবং ছয়জন এর বিপক্ষে ছিলেন। বিচারকরা গণহত্যা হিসেবে রায় দেওয়া ২০১৭ সালের নৃশংস দমন-পীড়নের পর সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন।
ইউজি ইওয়াসাওয়া বলেছেন, ‘বাধ্যবাধকতা লঙ্ঘনের কারণে সৃষ্ট ক্ষতির জন্য রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য…যতক্ষণ না পূর্বাবস্থায় ফিরিয়ে আনার মাধ্যমে সেই ক্ষতি পূরণ করা হয়।
আন্তর্জাতিক বিচার আদালতের এই বিচারক বলেন, রায়ের দুই বছরের মধ্যে মিয়ানমারকে একটি প্রতিবেদন তৈরি করতে হবে।