ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ার পদোন্নতিপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফুলেল সংবর্ধনা

muktabangla
আগস্ট ১৭, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক ::

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ঢাকার উদ্যোগে বৃহত্তর কুষ্টিয়ার পদোন্নতিপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফুলেল সংবর্ধনা জানা‌নো হয় ১৬ আগস্ট ২০২৬ র‌বিবার। বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ঢাকার উদ্যোগে বৃহত্তর কুষ্টিয়ার সদ্য পদোন্নতিপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মানে ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় কু‌ষ্টিয়া স‌মি‌তির মিলনায়ত‌নে।

ফোরামের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের প্রধান উপদেষ্টা ড. খন্দকার রাশেদুল হক। স্বাগত বক্তব্য দেন ফোরামের মহাসচিব জনাব মহঃ মনিরুজ্জামান, সাবেক অতিরিক্ত সচিব (গ্রেড-১)।

অনুষ্ঠানে বৃহত্তর কুষ্টিয়ার সদ্য পদোন্নতিপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সংবর্ধিত কর্মকর্তারা হলেন—

১. অধ্যাপক ডা. মোঃ জাহিদ রায়হান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), স্বাস্থ্য অধিদপ্তর।
২. জনাব মোঃ সাইদুর রশিদ, বিসিএস (বন), ২২তম ব্যাচ, যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয়।
৩. খন্দকার জাকির হোসেন, বিসিএস (প্রশাসন), ২৪তম ব্যাচ, যুগ্মসচিব ও পরিচালক, দুর্নীতি দমন কমিশন।
৪. মিজ হাছিনা বেগম, বিসিএস (প্রশাসন), ২৪তম ব্যাচ, যুগ্মসচিব ও সদস্য(প্রশাসন ও অর্থ), জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।
৫. মিজ ফারজানা আহমেদ, বিসিএস (প্রশাসন), ২৪তম ব্যাচ, যুগ্মসচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
৬. খোন্দকার ফরহাদ আহমেদ, বিসিএস (প্রশাসন), ২৪তম ব্যাচ, যুগ্মসচিব ও মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশন।
৭. ⁠মিজ নাজিয়া ইসলাম, বিসিএস(প্রশাসন), ২৪তম ব‍্যাচ, যুগ্মসচিব ও পরিচালক, আইএমইডি।
৮. মিজ আক্তারুন্নাহার, বিসিএস (প্রশাসন), ২৫তম ব্যাচ, যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয়
৯. মিজ রোকসানা রহমান, বিসিএস (প্রশাসন), ২৫তম ব্যাচ, যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।
১০. ড. মোছা. শিরিন শবনম, বিসিএস (প্রশাসন), ২৫তম ব্যাচ, যুগ্মসচিব।
১১. ড. মোঃ আব্দুল লতিফ, বিসিএস (প্রশাসন), ২৫তম ব্যাচ, যুগ্মসচিব, স্বাস্থ্য সেবা বিভাগ।
১২. জনাব মোঃ রুহুল আযম, বিসিএস (প্রশাসন), ২৫তম ব্যাচ, যুগ্মসচিব।
১৩. জনাব মোঃ নাজমুল হক, বিসিএস (প্রশাসন), ২৫তম ব্যাচ, যুগ্মসচিব ও কমার্শিয়াল কাউন্সিলর, বাংলাদেশ দূতাবাস, দক্ষিণ কোরিয়া

অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ বক্তব্য রাখেন এবং তাঁদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা বিনিময় করেন। বক্তারা বলেন, বৃহত্তর কুষ্টিয়ার এসব কৃতি কর্মকর্তার পদোন্নতি তাঁদের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সমগ্র বৃহত্তর কুষ্টিয়াবাসীর জন্য গর্বের বিষয়। তাঁদের দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্ব দেশের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ফোরামের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত সকল কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ও তাঁদের সফল কর্মজীবনের জন্য শুভকামনা জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।