ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় লং মার্চ থে‌কে ফেরার প‌থে দুর্ঘটনার নিহত এক আহত অর্ধশত 

muktabangla
নভেম্বর ১, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিবেদক ::
খুলনায় জামায়াত সহ ১১ দলীয় জোটের লং মার্চ কর্মসূচি শেষে সাতক্ষীরায় ফেরার পথে পাটকেলঘাটায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে জামায়াত নেতা কর্মীদের বহনকরা একটি বাস। রাস্তা পারা পারের সময় এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে পথচারী আব্দুল খালেক (৬২) ঘটনা স্থানে নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসে থাকা অর্ধ শতাধিক জামায়াত সহ লং মার্চে অংশ নেয়া নেতা কর্মীরা আহত হয়েছেন।
শনিবার আনুমানিক রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার কুমিরা বাজার মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়,খুলনায় লং মার্চ কর্মসূচি শেষে সাতক্ষীরা গামী বাসটি (সিলেট-জ ১১-০৬৯০) পাটকেলঘাটার কুমরিা বাজার মোড় অতিক্রম করছিল। এ সময় হঠাৎ এক পথচারী রাস্তা পার হতে গেলে তাকে বাঁচানোর চেষ্টা করেন চালক। এতে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান পথচারী আব্দুল খালেক। নিহত খালেক পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। সে মানষিক ভারসামহীন ছিলেন বলে স্থানীয়রা জানান। দুর্ঘটনার পর বাসের ভেতরে আটকা পড়েন লং মার্চে অংশ ফিওে আসা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস,পুলিশ এবং স্থানীয় লোক জন দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের অধিকাংশই সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন, খুলনা বিরোধী দলের লং মার্চ কর্মসূচী থেকে ফেরার পথে কুমিরা বাজার মোড়ের অদুরে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ৫০ জনের অধিক যাত্রী সহ বাসটি পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিস সহ স্থানীয় লোক জনের সহায়াতায় বাসের ভিতর থেকে লোক জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে অধিকাংশ আহত হয়েছে। তাদের দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় এক জন পথচারী নিহত হন। তার লাশ থানায় নিয়ে আসা হয়েছে। রাত সাড়ে ১০ টা পর্যন্ত ক্ষতি গ্রস্থ বাসটি উদ্ধারের চেষ্টা করছিল ফায়ার সার্ভিস ও পুলিশ।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জামায়াত দলীয় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো.ইজ্জত উল্লাহ,সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল সহ দলটির জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা। তারা উদ্ধার কার্যক্রম তদারকির পাশা পাশি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক জানান,বাসটিতে ১১ দলীয় জোটের লং মার্চে অংশ নেওয়া আনুমানিক ৫১ থেকে ৬২ জন যাত্রী ছিলেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে বাসের নিচে আরও কেউ আটকা পড়েছেন কি না,তা বাসটি পুকুর থেকে তোলার পর নিশ্চিত হওয়া যাবে। সর্ব শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছিল। আহতদের চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমে স্থানীয় প্রশাসনের পাশা পাশি জামায়াতের নেতা কর্মীরাও সহযোগিতা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।