
এশিয়ান গেমসে ছেলেদের হকি ইভেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর আজ ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগের ম্যাচের মতো এই ম্যাচেও জোড়া গোল করেছেন আমিরুল ইসলাম।
শনিবার জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-র ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ।
ম্যাচের ১১তম মিনিটে আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় রোমান সরকারের দল।দ্বিতীয় কোয়ার্টারে কোন গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দিকে নিয়ে যায় বাংলাদেশ।৩১তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন আমিরুল।
পাঁচ মিনিট পর ব্যবধান ৩-০ করেন রাসেল মাহমুদ। চতুর্থ কোয়ার্টারে একটি গোল শোধ করে ইন্দোনেশিয়া। পেনাল্টি কর্নার (পিসি) থেকে আওউলিয়া আল আরদের গোল শুধু ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ৪ ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ভারত।গ্রুপ পর্বের বাধা টপকাতে সোমবার ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।