ঢাকারবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

সাবেক এমপি নয়ন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

muktabangla
অক্টোবর ১৮, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি ::

লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একটি মামলায় তার স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনাকেও আসামি করা হয়েছে।

আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত চাঁদপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক কামরুল ইসলাম বাদী হয়ে রোববার (১৮ অক্টোবর) মামলাগুলো দায়ের করেন।

বাদী কামরুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, নুর উদ্দিন চৌধুরী নয়ন ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ২০২৪ সালের ৪ নভেম্বর তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়। অনুসন্ধানে ওই দুই আসামির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এর প্রেক্ষিতে মামলাগুলো দায়ের করা হয়েছে।

দুদক সূত্র জানায়, নুর উদ্দিন নয়নের নামে ৩৩ লাখ ১৪ হাজার ১৩১ টাকার স্থাবর সম্পদ এবং ১ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ১৯৪ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে তার নামে সম্পদের পরিমাণ ১ কোটি ৫৮ লাখ ১০ হাজার ৩২৫ টাকা। এছাড়া পারিবারিক ও অন্যান্য ব্যয় বাবদ ১ কোটি ১৫ লাখ ৫৭ হাজার ২৫৪ টাকা ব্যয়ের তথ্য রয়েছে।

এসব সম্পদ অর্জনের বিপরীতে লুবনার নামে কোনো গ্রহণযোগ্য আয়ের তথ্য পাওয়া যায়নি। সম্পদগুলো তার স্বামী নয়নের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের বলে অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে বলে উল্লেখ করা হয়। স্বামীর পক্ষে এসব সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। ফলে জ্ঞাত আয়বহির্ভূত এসব সম্পদ অর্জনের দায়ে লুবনা চৌধুরীকে প্রধান আসামি করে তার স্বামী সাবেক এমপি নয়নকে দ্বিতীয় আসামি করে মামলা দায়ের করা হয়৷

২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে পলাতক রয়েছে আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন চৌধুরী নয়ন ও তার স্ত্রী রুবিনা ইয়াসমিন লুবনা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।