ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর হাতিরপুলে ১০ বছরের মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত‌্যু

muktabangla
অক্টোবর ৩০, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক ::

রাজধানীর কলাবাগান থানার হাতিরপুল এলাকায় আবু হাসান (১০) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসানের মামা মো. রায়হান জানান, সন্ধ্যার দিকে বাসার সবাই কাজে বাইরে থাকায় হাসান ঘরে একা ছিল। পরে পরিবারের সদস্যরা জানালার ফাঁক দিয়ে দেখতে পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্বজনদের বরাতে তিনি আরও জানান, হাসান ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছিল। সে ছিল উদাসীন ও চঞ্চল স্বভাবের। ঢাকার একটি মাদ্রাসায় ভর্তি করা হলেও সেখানে মাত্র দুই মাস ছিল, থাকতে চাইত না। পরে গ্রামের একটি মাদ্রাসায় ভর্তি করা হলে সেখানেও সে কান্নাকাটি শুরু করে। ছেলের কষ্ট সহ্য করতে না পেরে বাবা এক মাস আগে তাকে আবার ঢাকায় নিয়ে আসেন। তখন থেকে হাসান পরিবারের সঙ্গে হাতিরপুলের কাঁঠালবাগান এলাকার একটি ভাড়া বাসায় থাকছিল।

হাসানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানা এলাকায়। তিন ভাইবোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।