ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত

muktabangla
অক্টোবর ৩০, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিবেদক ::
সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলার ছয়টি উপজেলার আটটি কেন্দ্রে এক যোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চতুর্থ থেকে দশম শ্রেণির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী শ্রেণি ভিত্তিক পৃথক প্রশ্ন পত্রে পরীক্ষায় অংশ নেয়। সকাল থেকেই কেন্দ্র গুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন, জেলার বিশিষ্ট শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাহিত্যিক ও সাংবাদিকেরা। তাঁরা বলেন,এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ ও মানসিক উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের জেলা চেয়ারম্যান জুবায়ের হোসেন বলেন, শিক্ষার্থীরা যেন শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নেয়,সে লক্ষ্যেই এ আয়োজন। এর মাধ্যমে তাদের জ্ঞানের পরিধি বাড়বে এবং তারা মেধাবী,সৎ ও নৈতিক গুণাবলি সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন,এ মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বাড়াতে সহায়তা করবে। পাশা পাশি কিশোর অপরাধের প্রবণতা কমাতেও ইতি বাচক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। প্রায় তিন হাজার শিক্ষার্থীর মধ্য থেকে মেধাবীদের বাছাই করে তাদের বিকাশে কাজ করতে চায় সংগঠনটি। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা আয়োজনের প্রশংসা করে সন্তোষ প্রকাশ করে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা জানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।