ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মিরপুরে প্রাইভেট কারে ককটেল নিক্ষেপ

muktabangla
নভেম্বর ৮, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানী প্রতি‌বেদক ::

রাজধানীর মিরপুরের সনি হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

রবিবার (৮ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে মিরপুর ১ নম্বরের সনি হলের সামনে এ ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ওসি সংবাদমাধ্যমকে জানান, সনি হলের সামনে একটি প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। বিস্তারিত পরে জানাতে পারবেন।

তিনি বলেন, “মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।