ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম ঢাকায় আটক

muktabangla
নভেম্বর ১৮, ২০২৬ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক ::

নরসিংদী-১ আসনের সাবেক সংসদ ও সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে আটক করেছে এসআরবি-১।

গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে নজরুল ইসলামকে আটক করা হয়। এসআরবির আইন ও গণমাধ্যম শাখা থেকে এই তথ্য জানানো হয়।

নজরুল ইসলামকে আজ বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য জানান।

শফিকুল ইসলাম বলেন, ‘নজরুল ইসলাম হিরু আমাদের কাছে আছেন। এখন পর্যন্ত তিনি আটক হিসেবে আছেন। শিগগির তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

নজরুল ইসলাম নরসিংদী জেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।