ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

এশিয়া কাপ রাইজিং স্টার : হংকংকে হা‌রি‌য়ে বাংলাদেশের শুভ সূচনা

muktabangla
নভেম্বর ১৯, ২০২৬ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

 

ক্রীড়া প্রতিবেদক ::

দোহারে এশিয়া কাপ রাইজিং স্টারস-এ ৫০ ওভারের আসরে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গ্রুপ ‘এ’-এর প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকেটে হারিয়েছে সাইফ হাসানের দল।  ২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ হাসান। শুরুতে নিয়ন্ত্রিত বোলিংয়ে হংকংকে চাপে রাখলেও শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে দলটি।

হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন আনশুমান রাথ। ৮৭ বলের ইনিংসে পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। এ ছাড়া আইজাজ খান ১০৬ বলে ৬৭ রান করে দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বাংলাদেশের বোলারদের মধ্যে ইকবাল হোসেন ইমন ছিলেন সবচেয়ে সফল। ৯ ওভারে ৩৩ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন তিনি। সমান ৩৩ রান খরচায় একটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও অধিনায়ক সাইফ হাসান। এ ছাড়া মো. রুবেল ও রাকিবুল হাসান একটি করে উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটি থেকে ভালো ভীত পাওয়ার পর অধিনায়ক সাইফ হাসান ও শাহাদাত হোসেন দলকে এগিয়ে নেন। শাহাদাত ৫৯ বলে ৪৩ রান করে আউট হলেও হংকংয়ের বোলারদের চাপে রাখেন সাইফ।

এরপর ক্রিজে এসে ঝড় তোলেন ইয়াসির আলী। সাইফের সঙ্গে জুটি গড়ে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন তিনি। মাত্র ৫১ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন ইয়াসির। তার ইনিংসে ছিল তিনটি চার ও পাঁচটি ছক্কা।

অন্য প্রান্তে দায়িত্বশীল ব্যাটিংয়ে ১১৬ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সাইফ হাসান। তার ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা। দুই ব্যাটারের অপরাজিত জুটিতে ৪১ ওভারে ২ উইকেট হারিয়ে ২২০ রান তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দল।

এই জয়ে আসরে দারুণ সূচনা করল বাংলাদেশ। পরের ম্যাচে শনিবার আফগানিস্তান ‘এ’  দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।