ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ : হকার‌দের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

muktabangla
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে এ ঘটনার সূত্রপাত হয়।গাড়ি ভাঙচুর করা হয়, আগুন দেওয়া হয়

গাড়ি ভাঙচুর করা হয়, আগুন দেওয়া হয়

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করতে যান সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সঙ্গে ছিল পুলিশ।

একপর্যায়ে ফুটপাতের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সিটি করপোরেশনের গাড়িতে হামলা চালান। ভাঙচুর করেন। আগুন ধরিয়ে দেন।পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ

পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ

দুপুর পৌনে ১২টার দিকে দেখা যায়, মিরপুরের আইডিয়াল কলেজের সামনে অবস্থান করছেন ফুটপাতের ব্যবসায়ীরা। অন্যদিকে পুলিশের অবস্থান ছিল মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুর পৌনে ১২টার পরও উত্তেজনা চলছিল। তখন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। অন্যদিকে ফুটপাতের ব্যবসায়ীরা ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশের সদস্যদের চেয়ে ফুটপাতের ব্যবসায়ীরা সংখ্যায় বেশি ছিল। তাঁদের ইটপাটকেলের মুখে পুলিশ পিছু হটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনাস্থলে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। সিটি করপোরেশনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। হামলায় পুলিশ সদস্য ও সাংবাদিকেরা আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।