ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

muktabangla
নভেম্বর ১৪, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

 নিজস্ব প্রতি‌বেদক ::

রাজধানীবাসীর জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৪ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি।

সভা শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ জানান, সভায় রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটির কাজ আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেন তারেক রহমান।

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং বাসিন্দাদের জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের বিষয়ে সভায় আলোচনা হয়।

এ ছাড়া কমিটির কার্যক্রম, এ পর্যন্ত বাস্তবায়িত উদ্যোগ ও ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী ও সরকারের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।