ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম

muktabangla
নভেম্বর ২১, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতি‌বেদক ::

সংবিধান সংশোধনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশে ‘চিরতরে নিষিদ্ধ’ করার উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ক্ষেত্রে বিরোধী দলকে সঙ্গে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার রংপুরে একটি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, সংবিধান সংশোধনের প্রক্রিয়া চলছে। এ অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার বিষয়টি নতুন করে ভাবার সময় এসেছে। প্রয়োজনে সংবিধান সংশোধন করে দলটিকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর বাংলাদেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। এই বাংলাদেশ আর কারও তাঁবেদারি করবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় বর্তমান সরকার কাজ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের দিনের পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পতিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ ও থানায় অগ্নিসংযোগের মাধ্যমে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। তবে এ ধরনের তৎপরতা চালিয়ে কোনো লাভ হবে না।

সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে কোনো কিছু নির্মূল করতে চায় না সরকার। এ কারণেই বিভিন্ন পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো জেলার মানুষ যদি মনে করে সেখানে থানা, সরকারি অফিস-আদালত কিংবা উন্নয়ন কর্মকাণ্ডের প্রয়োজন নেই, তাহলে সরকার সে বিষয়ে জনগণের মতামতকে গুরুত্ব দেবে। কোথায় কী ধরনের সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন কার্যক্রম প্রয়োজন, তা জনগণের চাহিদার ওপর নির্ভর করবে।

আওয়ামী লীগের সমালোচনা করে শাহে আলম বলেন, দলটি অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যাকাণ্ড ও গুমের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সাম্প্রতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটি আবারও নিজেদের সন্ত্রাসী চরিত্রের পরিচয় দিয়েছে। এর ফলে অন্তর্বর্তী সরকারের আমলে দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত যে সঠিক ও যৌক্তিক ছিল, তা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।