ঢাকাশুক্রবার , ২১ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের উপর হামলার মামলায় বিএনপির নেতা গ্রেপ্তার

muktabangla
আগস্ট ২১, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

মিহিরুজ্জামান সাতক্ষীরা প্রতিবেদক::
সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের উপর হামলার মামলায় বিএনপি নেতা আব্দুল মতিন(৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগর পৌর সদরের বাসস্ট্যান্ড থেকে শ্যামনগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি শ্যামনগর পৌর সভার ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও একই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে সাতক্ষীরাজেলা ভ্রমণ
জানা যায়,গত ২৫ মার্চ শ্যামনগর ফিলিং স্টেশনে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন শ্যামনগর থানার এ,এস,আই রাসেল হোসেন। এসময় জ্বালানী তেল নেয়াকে কেন্দ্র করে বাদানুবাদের জেরে আব্দুল মতিন রাসেল হোসেনের উপর হামলা করে। এক পর্যায়ে ইউনিফর্ম পরিহিত থাকা সত্ত্বেও তার শার্টের কলার চেপে ধরে টেনেহিঁচড়ে মাটিতে ফেলে মারধর করে। এ ঘটনায় গত ২৬ মার্চ এ,এস,আই রাসেল হোসেন বাদি হয়ে আব্দুল মতিনকে এক মাত্র আসামী করে শ্যামনগর থানায় মামলা দায়ের করে। ইতি মধ্যে উক্ত মামলায় আব্দুল মতিনকে অভিযুক্ত করে চার্জশীট দিয়েছে পুলিশ।
সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী জানান,জামিন না নেয়ায় বিজ্ঞ আদালত আব্দুল মতিনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। পুলিশের উপর হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মুবা/আনিশা/সাপ্র

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।