ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

রডের বদলে বাঁশ দি‌য়ে ব্রীজ নির্মাণ : অভিযানে দুদক

muktabangla
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী ও টাঙ্গাইলে সরকারি অর্থ আত্মসাৎ ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের পৃথক দুটি অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। বুধবার (২৩ সেপ্টেম্বর) সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী ও জেলা কার্যালয় টাঙ্গাইলের যৌথ টিম সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এ পদক্ষেপ নেয়।

দুদক সূত্রে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে টিআর প্রকল্পের টাকা কাজ না করে আত্মসাৎ এবং পাঠাগারের বরাদ্দ দিয়ে ব্যক্তিগত বাড়ি নির্মাণের অভিযোগে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালানো হয়।

অপরদিকে, টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এলজিইডির ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন ৯০.০৬ মিটার দীর্ঘ গার্ডার ব্রিজে রডের বদলে বাঁশ ব্যবহার ও চরম নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই দেওয়ার অভিযোগে স্থানীয় এলজিইডি অফিসে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন।

প্রাথমিক অনুসন্ধানের পর দুদক কর্মকর্তারা জানান, অভিযোগ সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ ও নথি পর্যালোচনা করে তারা কমিশন বরাবর পূর্ণাঙ্গ এনফোর্সমেন্ট প্রতিবেদন জমা দেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।