ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

খুলনা রেঞ্জে নতুন ডিআইজি রেজাউল, ঢাকায় মোস্তাফিজুর

muktabangla
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নি‌শির শাহ::

খুলনা রেঞ্জে নতুন ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে নতুন ডিআইজি হিসেবে ঢাকা রেঞ্জের দায়িত্ব মোস্তাফিজুর রহমানকে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে, এসবি-এর ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের এবং এমআরটি পুলিশের ডিআইজি সিদ্দিকী তাঞ্জিলুর রহমানকে এসবি-এর ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।