ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুর থেকে নেত্রকোনার আ’লীগের সাবেক এমপি রু‌হি গ্রেফতার

muktabangla
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে (৬৫) রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মোশতাক আহমেদ নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

তিনি বলেন, ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে আমাদের হেফাজতে নিয়েছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মোস্তাক আহমেদ রুহী। এর আগে ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন। চব্বিশের ৫ আগস্ট পরবর্তীতে আত্মগোপনে গিয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধীসহ একাধিক মামলা আছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ইকবাল রোডের একটি বাসায় অভিযান পরিচালনা করে সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে আটক করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।