ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় দুই মাসে প্রায় ২২ হাজার টন টমেটো আমদানি কমছে না দাম

muktabangla
অক্টোবর ২, ২০২৬ ৮:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

মিহিরুজ্জামান সাতক্ষীরা প্রতিবেদক ::
চলতি ২০২৬-২৭ অর্থ বছরে দুই মাসের জুলাই-আগস্ট সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৩৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ৭২৩ টি ট্রাকে ২১ হাজার ৯১৪ মেট্রিকটন টমেটো আমদানি হয়েছে। তবে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ভোমরা বন্দর থেকে খালাস হওয়া টমেটোর সিংহ ভাগ চালান সরাসরি দেশের অন্যান্য জেলায় চলে যাচ্ছে। ফলে সাতক্ষীরার স্থানীয় হাট-বাজার সরবরাহ তেমন বাড়েনি। উল্টো সরবরাহ ঘাটটির অজু হাতে পাইকারি ও খুচরা বাজারে টমেটোর দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।
বাজার ঘরে দেখা গেছে,বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১১০ টাকায়। আর পাইকারি বাজারে প্রতি কেজির দাম ৮০ টাকা থেকে ৯০ টাকা। পঁচনশীল পণ্য হওয়ায় বেশি দিন মজুদ রেখে বিক্রি করা সম্ভব হয় না বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। পৌঁছে যাওয়ার আগেই বিক্রি করতে না পারলে আর্থিক ভাবে ক্ষতি গ্রস্ত হতে হয়। ভোমরা বন্দরের এক জন আমদানি কারক জানান,দেশের বাজারে টমেটোর প্রচুর চাহিদা থাকায় সরকার আমদানির উপর ১৩ শতাংশ শুল্কায়ন নির্ধারণ করে দেয়। আগে প্রতি কেজি টমেটো আমদানিতে ২৭ শতাংশ শুল্ক আরোপ ছিল। বর্তমানে প্রতি কেজিতে ১৪ শতাংশ শিল্প কমিয়ে ১৩ শতাংশ শুল্ক নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে শুল্ক কমিয়ে আনার পথ থেকে আমদানি কারক ব্যবসায়ীরা টমেটো আমদানিতে আগ্রহী হয়ে ওঠে।
অনুমোদন প্রাপ্ত আমদানিকারক ব্যবসায়ীরা প্রায় প্রতিদিন ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে টমেটো আমদানি বাণিজ্য চালিয়ে যাচ্ছে। কাস্টমস হাউসের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান,বাণিজ্য পরিচালনয়ে অগ্রগতি, উন্নয়ন ও সাফল্যের সমন্বয়ে ভোমরা স্থলবন্দর একটি ব্যবসা বান্ধব স্থান দখল করে নিতে সক্ষম হয়েছে। বিশেষ করে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য অগ্রগতি দেশের অর্থনৈতিক পরিমন্ডলে নতুন ভাবেই মূল্যায়িত হচ্ছে।মোবাঃ০১৭১৪০৩৮২৮৭/০১৫১৮৯৪১১১৬)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।