ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

সাবেক উপমন্ত্রী আবদুল হাই মারা গেছেন

muktabangla
অক্টোবর ১৪, ২০২৬ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক::

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী জেলা বিএনপির সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ-৩ আসন থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য আবদুল হাই ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি… রাজিউন)।

বুধবার দিবাগত রাত ১টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে দুই মেয়ে ও স্ত্রীসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মুন্সীগঞ্জের উন্নয়নে অসামান্য অবদান রাখায় গণমানুষের কাছে জনপ্রিয় এই নেতার মৃত্যুতে পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রথম নামাজে জানাজা এবং পরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।