ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিনদিনের লালন উৎসব ও মেলা শ‌নিবার শুরু

muktabangla
অক্টোবর ১৬, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কাগজ প্রতিবেদক::

সকল প্রস্তুতি সম্পন্ন। আধ্যাত্মিক সাধক, বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিনদিনব্যাপী লালন উৎসব ও মেলা। ১৭ অক্টোবর ( শনিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ) বিকেল ৩ টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান, মুখ্য আলোচক থাকবেন প্রাবন্ধিক প্রফেসর ডঃ রশিদুন নবী, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কুষ্টিয়া-১- দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজা আহমেদ, সংরক্ষিত মহিলা আসনের এমপি মোছাঃ ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত সচিব এ কে এম আব্দুল্লাহ খান, পুলিশ সুপার আমিনুল ইসলাম ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়ধ মেহেদী আহমেদ রুমী, কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমীর সভাপতি মোঃ তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন লালন সাধক হৃদয় শাহ ও মিজ আসমা খানম। দ্বিতীয় দিনের আয়োজনে (১৮ অক্টোবর) প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন, গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট কবি, লেখক, চিন্তক ফরহাদ মজহার, মুখ্য আলোচক থাকবেন প্রাবন্ধিক প্রফেসর ডঃ শেখ খালিদ হাসান, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন খুলনা বিভাগী ডিআইজি রেজাউল করিম, পুলিশ সুপার আমিনুল ইসলাম, কুষ্টিয়া বিজিবি ৪৭’র অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ কামাল রনি, জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, আলোচক থাকবেন ইবি বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর ড.রশিদুজ্জামান, স্বাগত বক্তব্য রাখবেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ সারোয়ার, অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমীর সভাপতি মোঃ তৌহিদ বিন হাসান, সমাপনী দিনে (১৯ অক্টোবর) প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিদ্যুত ও জ্বালানী মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এমপি, মুখ্য আলোচক থাকবেন প্রাবন্ধিক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমীর সভাপতি মোঃ তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সংরক্ষিত মহিলা আসনের এমপি মোছাঃ ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার আমিনুল ইসলাম, সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, আলোচক থাকবেন নেত্রকোনা বিশ্ব‌বিদ‌্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ খালেদ উজ্জামান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। আলোচনা সভা শেষে সন্ধা ৭টা ৩০ মিনিট থেকে রাতভর চলবে মনোজ্ঞ লালন সংগীতের আসর। এবারের উৎসব ঘিরে লালন মাজার, উন্মুক্ত মঞ্চ ও মেলার স্টলগুলো সাজানো হয়েছে নান্দনিকভাবে। মেলায় ১২০টি স্টল স্থাপন করা হয়েছে। উন্মুক্ত মঞ্চে রঙিন আঁকায় আনা হয়েছে বৈচিত্র, নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ারসহ বাড়তি নিরাপত্তাবলয়। প্রতিবছরের মতো এবারও দেশি-বিদেশি পর্যটক, ভক্ত-অনুরাগী ও সাধু-বাউলদের মিলনে লালন আখড়া চত্বরে সৃষ্টি হবে এক মহামিলন উৎসব। তিনদিনব্যাপী উৎসবে গান পরিবেশন করবেন খ্যাতিমান লালন সংগীতশিল্পীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।