ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

muktabangla
অক্টোবর ১৭, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক ::

সৌদি আরবে চলমান হামলার জেরে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।

শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় পরিচালনার পরিকল্পনা রয়েছে। তবে বিষয়টি দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি প্রাপ্তির ওপর নির্ভর করবে।

এদিকে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। মদিনা রুটে অধিক ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ চলাচল রোববার পর্যন্ত বহাল থাকবে এবং ১৯ অক্টোবর থেকে আগের মতো নিয়মিত বোয়িং ৭৮৭ পরিচালিত হবে। পাশাপাশি যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটেও অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

এই অবস্থায় ফ্লাইটের হালনাগাদ সময়সূচি ছাড়াও টিকিট ও বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।