ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে ১৫ মিনিটেই লাগেজ পাচ্ছেন যাত্রীরা: বিমানমন্ত্রী

muktabangla
অক্টোবর ১৯, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক::

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রম চালুর পর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাওয়ার কথা জানিয়েছেন যাত্রীরা। সোমবার সন্ধ্যায় বিমানবন্দর পরিদর্শনে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

সন্ধ্যা ৭টায় বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় যান মন্ত্রী। এ সময় তিনি অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং লাগেজ পেতে কতক্ষণ সময় লাগছে, তা জানতে চান। যাত্রীরা নতুন এ ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং সেবার মান অব্যাহত রাখার প্রত্যাশা জানান।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। এখন তার বাস্তবায়ন দেখা যাচ্ছে।

মন্ত্রী বলেন, যাত্রীরা তাকে জানিয়েছেন, তারা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পেয়েছেন। তবে এ সেবার মান ধরে রাখা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমানোই এখন গুরুত্বপূর্ণ। যাত্রীসেবার মানোন্নয়ন ও লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এদিকে সৌদি আরবের রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত থাকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে এ রুটে আবার ফ্লাইট চালু করা হবে। আপাতত যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা হিসেবে দাম্মাম ও মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, যাত্রীসেবার মান বাড়ানো, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে সরকার কাজ করছে।

পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।