ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

মাদকের বিস্তার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হ‌বে : পানিসম্পদমন্ত্রী

muktabangla
অক্টোবর ২৩, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতি‌নি‌ধি ::

২৩ অক্টোবর, ২০২৬: দেশে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, সরকার মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে। মাদক এবং অন্য কোনো অপকর্ম করে সমাজে অশান্তির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ চন্দ্রগঞ্জ উপজেলার তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ লাইন ওয়েল ফেয়ার অর্গানাইজেশন আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী এ সময় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দল সমাজে ধর্মের নামে অপব্যাখ্যা দিচ্ছে, বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

মন্ত্রী আরো বলেন, সুন্দর করে কথা বললে বিরোধী দলের ভূমিকা পালন হয় না। মাঠে জনগনের পাশে থাকতে হয়। তিনি বলেন, সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করছে, কিন্তু বিরোধীদল সরকারকে অসহযোগিতা করছে।

তিনি বলেন, ১৭ বছর অনেক হারিয়েছি। আর হারাতে চাইনা। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময় দেশটা পেয়েছি। তাই সুন্দরভাবে দেশটা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।