ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

সরকারের ভাবমূর্তি নষ্ট কর‌তে মিথ‌্যাচার কর‌ছে জামায়াত : রিজভী

muktabangla
অক্টোবর ২৪, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক ::

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতে ইসলামী মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে।

আজ শনিবার সকালে রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একাত্তরে দেশবিরোধী ভূমিকার কারণেই জামায়াতে ইসলামী বর্তমানে আওয়ামী লীগের সমর্থন চাইছে। একই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির চুক্তি করে ক্ষমতায় আসার যে অভিযোগ জামায়াত এনেছে, তার প্রমাণ জনগণের সামনে প্রকাশ করতে দলটির প্রতি আহ্বান জানান তিনি।

রিজভী আরও বলেন, জামায়াত ‘চকলেট প্রাপ্তি’র মতো কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে; অথচ একটি দল হিসেবে তারা সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করছে। মিথ্যাচার করে প্রকৃত সত্য আড়াল করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সঙ্গে চুক্তি করে বিএনপি ক্ষমতায় এসেছে—জামায়াতের এমন দাবির প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি যদি সত্যিই কোনো চুক্তির মাধ্যমে ক্ষমতায় এসে থাকে, তাহলে সেই চুক্তিপত্র জনগণের সামনে তুলে ধরা উচিত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।