ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার বিএন‌পি নেতা র‌হিম‌কে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী

muktabangla
নভেম্বর ১৪, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

আরিফ মাহমুদ ::

আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের শিকার হয়ে বাম পা হারানো বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিমকে কৃত্রিম পা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে কৃত্রিম পা (প্রস্থেটিক লিম্ব) তুলে দেন প্রধানমন্ত্রী। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে এ তথ‌্য।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বাম পা না থাকায় স্বাভাবিক চলাফেরায় নানা প্রতিবন্ধকতার মুখে ছিলেন আব্দুর রহিম। দৈনন্দিন কাজকর্মেও তকে নানা সীমাবদ্ধতার মধ্যে পড়তে হতো। তার চলাচলের সক্ষমতা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরি করতেই কৃত্রিম পা সংযোজনের এই উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে আব্দুর রহিমের কাছে কৃত্রিম পা তুলে দেন। এর মাধ্যমে দীর্ঘদিনের শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে তার স্বাভাবিক জীবনে ফেরার পথ কিছুটা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।