ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান : ১৯ অক্টোবর উদ্ধোধন

muktabangla
অক্টোবর ১১, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক ::

প্রায় ১০ বছর বন্ধ থাকার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যান। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা উদ্যানটি এবং সেখানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আগামী ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে একই দিন উদ্যানটি নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ওসমানী উদ্যান আধুনিকায়ন এবং নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন উপলক্ষ্যে প্রস্তুতি সভা’ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় ১০ বছর বন্ধ থাকার পর অবশেষে নগরবাসী আধুনিকায়িত ওসমানী উদ্যান ব্যবহারের সুযোগ পাবেন। জুলাইয়ের শহীদ ও বীর যোদ্ধাদের স্মরণে এখানে নির্মাণ করা হয়েছে বিশেষ ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। এর মাধ্যমে দর্শনার্থীরা জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলন এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করতে পারবেন।

তিনি আরও জানান, নতুনভাবে সাজানো উদ্যানে থাকছে হাঁটার পথ, পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর ব্যবস্থা, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি, শিশুদের জন্য নির্ধারিত খেলার জায়গা, কৃত্রিম পানির ফোয়ারা ও মনোরম জলধারা। এসব সুবিধা উদ্যানটিকে নগরবাসীর অবসর বিনোদন ও সময় কাটানোর অন্যতম স্থানে পরিণত করবে বলে আশা করা হচ্ছে।

সচিবালয়-সংলগ্ন গুরুত্বপূর্ণ এই উদ্যানের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশের মনোরম আবহ বজায় রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দিনরাত কাজ করে যাচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।