ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ

muktabangla
অক্টোবর ১১, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদ : :

কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্যদের দায়িত্বভার গ্রহণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে এ্যাডহক কমিটির সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার খেলাধুলার মান উন্নয়ন সহ সার্বিক বিষয় তুলে ধরে আলোচনা করেন জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান। ৭ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মিজানুর রহমান, জেলার সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল লতিফ শেখ, জেলা ক্রীড়া অফিসার তানভীর হাসান, ক্রীড়াবিদ আল-আমিন-রানা ও ও সদস্য-সচিব ক্রীড়াবিদ মোঃ মেজবাউর রহমান ( পিন্টু ) এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।