ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন

muktabangla
অক্টোবর ২৪, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মিতা‌ হো‌সেন ::

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক ও চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান মারা গেছেন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বনানীর বাসায় বাথরু‌মে প‌ড়ে গি‌য়ে অসুস্থ হ‌য়ে পড়েন। তা‌কে দ্রুত ক‌ন্টি‌নেন্টাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার স্ত্রী নুরজাহান বেগম এ তথ্য জানিয়েছেন।

শফিকুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে জাতীয় প্রেসক্লাবের সভাপতি নির্বা‌চিত হ‌য়ে ছিলেন।

পরে রাজনীতিতে যোগ দেন। ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন  থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ত লাশ হিমঘ‌রে রাখা হ‌য়েছে আমে‌রিকা প্রবাসী মে‌য়ের‌ দে‌শে‌ ফেরার পর তার দাফন কর হ‌বে ব‌লে প‌রিবার সু‌ত্রে জানি‌নো হ‌ে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।