ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে আগুন

muktabangla
অক্টোবর ২৪, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক ::

চাঁদপুর সদর উপজেলার বাগাদীতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চাঁদপুর ফায়ার সার্ভিসের লিডার নজরুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ব্যাংকের অন্যান্য সম্পদ বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

গ্রামীণ ব্যাংকের চাঁদপুর জোনাল ম্যানেজার তাপস আচার্য জানান, রাত সোয়া ৩টার দিকে ব্যাংকের নৈশপ্রহরী শাখা ব্যবস্থাপককে আগুন লাগার খবর দেন। পরে শাখা ব্যবস্থাপক বিষয়টি তাকে জানালে তিনি ফায়ার সার্ভিসকে খবর দিতে বলেন। আগুনে ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের আসবাবপত্র পুড়ে গেলেও ব্যাংকের কোনো নথিপত্রের ক্ষতি হয়নি বলে জানান তিনি।

এ ঘটনায় শনিবার (২৪ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার। এদিকে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির এবং চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ। ওসি বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।