ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা

খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী মাহফুজ উদ্ধার

muktabangla
অক্টোবর ২৫, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কু‌ষ্টিয়া প্রতি‌বেদক ::

কুষ্টিয়ার খোকসায় অস্ত্রের মুখে অপহৃত মো. মাহাফুজুর রহমান বর্ষণ (২৮) নামে এক ব্যবসায়ীকে অপহরণের প্রায় সাত ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার প্যাটেলডাঙ্গী বিল এলাকা থেকে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খোকসা উপজেলার মাঠপাড়া এলাকার বাসিন্দা মো. গোলাম সারওয়ারের ছেলে ব্যবসায়ী মাহাফুজুর রহমান বর্ষণ প্যাটেলডাঙ্গী বিলে নিজের জমি দেখতে যান। সেখানে ১০ থেকে ১৫ জনের একটি দল তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বলে অভিযোগ করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৫৫ হাজার টাকা নিয়ে নেওয়া হয়। পরে তাকে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী কুমারখালী থানার জিলাপিতলা বালুর চর এলাকায় নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

খবর পেয়ে খোকসা থানা পুলিশ ভুক্তভোগীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। এর মধ্যে বিকেল সাড়ে ৫টার দিকে জিলাপিতলা বালুর চর এলাকা থেকে মাহাফুজুর রহমান বর্ষণকে মোটরসাইকেলসহ ছেড়ে দেওয়া হয়। পরে তাকে উদ্ধার করে পুলিশ।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুল রহমান বলেন, “ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।