ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ববাজারে কমল তেলের দাম

muktabangla
অক্টোবর ১২, ২০২৬ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জা‌তিক প্রতি‌বেদক ::

রাশিয়া থেকে তেল সরবরাহ বাড়তে পারে—এমন প্রত্যাশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন ও রাশিয়া পরস্পরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। এতে রাশিয়ার তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম এখনো চড়া রয়েছে। এ কারণে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরেই রয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ৩৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৭ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৩ ডলার ৩৫ সেন্ট।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩০ সেন্ট বা ১ দশমিক ৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯০ ডলার ৫৫ সেন্ট।

বিশ্লেষণ অনুযায়ী, রাশিয়া থেকে তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা বাজারে দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করেছে। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকায় জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ফলে তেলের দাম সামনে কোন দিকে যাবে, তা অনেকটাই নির্ভর করবে যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক সরবরাহের ওপর।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।